বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

ম্যালেরিয়ার নতুন টিকা উদ্ভাবন

Malarrya
ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের বড় ধরনের সাফল্যের দাবি করেছেন একদল বিজ্ঞানী। একটি নতুন টিকার পরীক্ষামূলক ব্যবহার সফল হওয়ার পর তাঁরা বলেছেন, এর মাধ্যমে ম্যালেরিয়ার সংক্রমণ প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। এ টিকার নাম আরটিএসএস।
ওই বিজ্ঞানী দলটি আফ্রিকার সাতটি দেশের দেড় হাজার শিক্ষার্থীর ওপর গবেষণা চালায়। দক্ষিণ আফ্রিকার ডারবানে এর ফলাফল প্রকাশ করা হয়। গবেষকেরা জানিয়েছেন, টিকাটি ব্যবহারের পর শিশুদের ম্যালেরিয়া হওয়ার ঘটনা অর্ধেকে নেমে এসেছে।

মশাবাহিত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রতিবছর প্রায় ছয় লাখ মানুষ মারা যায়। এদের অধিকাংশ অফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির আশপাশের দরিদ্র দেশে।
আফ্রিকার শিশুদের ওপর পরীক্ষা করে দেখা গেছে, এই টিকা দেওয়ার পর ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা অর্ধেকে নেমে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রথম ম্যালেরিয়া নির্মূলে কার্যকর একটি টিকা আসছে।
নতুন আবিষ্কারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ওয়েলকাম ট্রাস্টের পরিচালক জেরেমি ফারার বলেন, তাঁদের কাজ এখানেই শেষ নয়। চূড়ান্ত ফল পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে, এসব শিশুর কী হয় তা দেখার জন্য। তবে অন্তর্বর্তী প্রাপ্ত ফলাফলও গুরুত্বপূর্ণ। তিনি জানান, তাঁদের পরীক্ষায় শিশুদের ক্ষেত্রে ম্যালেরিয়া অর্ধেকে কমে গেছে। ৬ থেকে ১২ সপ্তাহের ক্ষেত্রে এই হার ২৫ শতাংশ।
নতুন টিকার দাম সম্পর্কে গবেষকেরা জানিয়েছেন, আফ্রিকার দরিদ্র মানুষের কথা চিন্তা করেই ম্যালেরিয়ার নতুন টিকা আবিষ্কার করা হয়েছে। বিবিসি।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Copyright @ 2013 Daily News Update.