বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

ভারতে আবারও গাড়িতে গণধর্ষণ!!!!

rape
ভারতে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার হায়দরাবাদের সুরক্ষিত তথ্য-প্রযুক্তি পার্ক এলাকায় ২৩ বছর বয়সী এক সফটওয়্যার প্রকৌশলী তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হায়দরাবাদের তথ্য-প্রযুক্তি পার্কের কাছে একটি বিপণিবিতানের কাছ থেকে গত শুক্রবার রাত আটটার দিকে ওই তরুণীকে দুই চালক অপহরণ করেন। তাঁরা কয়েক ঘণ্টা ধরে তাঁকে গাড়িতে গণধর্ষণ করেন। ছয় ঘণ্টা পর রাত দুইটার দিকে তরুণীকে তাঁর
হোস্টেলের কাছে নামিয়ে দেন দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভি সতীশ (৩০) ও এন ভেঙ্কাটেসসরালুকে (২৮) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওই তরুণী গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখন অভিযুক্ত সতীশ ওই তরুণীর কাছে জানতে চান, তিনি কোথায় যাবেন। গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সতীশের সঙ্গে ওই তরুণীর ৪০ রুপি ভাড়া দেওয়ার চুক্তি হয়। যাত্রীবেশে আগে থেকেই গাড়িতে বসে ছিলেন ভেঙ্কাটেসসরালু। এরপর তাঁরা দুজনে মিলে তরুণীকে ধর্ষণ করেন। ঘটনাটি গত শুক্রবার ঘটলেও গত সোমবার তা প্রকাশিত হয়।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Copyright @ 2013 Daily News Update.