৭:২৪ PM
Entertainment
ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর হিসেবে এত দিন উচ্চারিত হয়েছে ‘দাবাং’ তারকা সালমান খানের নাম। কিন্তু সম্প্রতি শাদিডটকম পরিচালিত এক জরিপে হিসাব-নিকাশ পাল্টে গেছে। এই জরিপে সবচেয়ে বেশি ভোট পড়েছে ‘চকলেট বয়’ রণবীর কাপুরের নামে। অন্যদিকে ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত পাত্রী নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ক্যাটরিনা কাইফকে।
এ ছাড়া সবচেয়ে পছন্দের তারকা স্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক বিশ্বসুন্দরী, অভিনেত্রী ও বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন। ৩১.৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি। আর ২৯.১১ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে পছন্দের তারকা স্বামীর নামের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন ‘কৃশ’ তারকা হূতিক রোশন। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন শাহরুখ খান, শচীন টেন্ডুলকার ও অমিতাভ বচ্চনকে। ২৭.৪, ২৩.৩১ ও ২০.১৮ শতাংশ ভোট পড়েছে শাহরুখ, শচীন ও অমিতাভের নামে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)




0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন