সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

শিশুদের জন্য প্রযুক্তি-আসক্তিকে না বলুন: রান্ডি জাকারবার্গ

randy
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন রান্ডি জাকারবার্গ শিশুদের মাত্রাতিরিক্ত প্রযুক্তি ব্যবহার ও এর প্রতি আসক্তি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ‘ডট’ নামে একটি শিশুতোষ গ্রন্থ লিখেছেন রান্ডি।
‘ডট’ নামের বইটিতে শিশুদের প্রযুক্তি আসক্তি দূর করে বাস্তব জীবনের নানা উপলক্ষ্য উপভোগ করার বার্তা দিয়েছেন রান্ডি জাকারবার্গ। এবিসি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মার্ক জাকারবার্গের তৈরি ফেসবুক যেখানে অসংখ্য মানুষের আসক্তি তৈরি করেছে সেখানে সরাসরি এর বিরুদ্ধে যাওয়ার পরামর্শই দিলেন জাকারবার্গের বোন।

রান্ডির লেখা ‘ডট’ বইটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে একটি প্রযুক্তিপ্রেমী কিশোরী যে প্রযুক্তি আসক্তির কারণে প্রকৃতির সৌন্দর্য ভুলে যায়। পরে সে উপলব্ধি করে প্রযুক্তির চেয়ে প্রকৃতির সৌন্দর্য অনেক বেশি সুন্দর।
শিশুতোষ গ্রন্থ ‘ডট’-এর পাশাপাশি বড়দের জন্য ‘ডট কমপ্লিকেটেড’ নামে আরেকটি বই লিখছেন তিনি। এ বইটিতে ফেসবুকের সাবেক কর্মী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন রান্ডি।
নভেম্বর মাস নাগাদ রান্ডির লেখা বই দুইটি প্রকাশিত হবে।
রান্ডি জাকারবার্গ ফেসবুকের মার্কেটিং বিভাগের পরিচালক ও জাকারবার্গের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ফেসবুক ছেড়ে জাকারবার্গ মিডিয়া নামে একটি প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি ডট কমপ্লিকেটেড নামের একটি ডিজিটাল লাইফ স্টাইল বিষয়ক ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Copyright @ 2013 Daily News Update.