রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

গুগল গ্লাসের প্রতিদ্বন্দ্বী আনছে মাইক্রোসফট!!

ms
প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্ট গ্লাস বাজারে আনতে গুগলের পথ অনুসরণ করছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এবারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট স্মার্ট গ্লাস বা প্রযুক্তি চশমা তৈরি করছে। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্যাবলেট, স্মার্টফোনের পাশাপাশি এখন স্মার্ট গ্লাস নামের বিশেষ ধরনের প্রযুক্তি চশমার প্রটোটাইপ পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট। এশিয়ার বেশ কয়েকটি হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে স্মার্ট গ্লাসের ক্যামেরা ও অন্যান্য যন্ত্রাংশ সরবরাহের জন্য আলোচনাও করছেন মাইক্রোসফটের কর্মকর্তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে স্মার্ট গ্লাসের পেটেন্ট নিবন্ধনের জন্য আবেদনও করেছে প্রতিষ্ঠানটি।

দেবতা না দানব???

asaram
নিজেকে তিনি ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করতেন। ভক্তরাও তাঁকে দেবতার আসনে বসাতে কসুর করেননি। আরাম-আয়েশ, ধন-দৌলত, নাম-যশ সবকিছুই জুটেছে তাঁর বরাতে। তবুও দেবতার আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। রাজার মুকুট ধুলায় লুটাতে চলেছে। ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর থেকে যৌননিপীড়ন মামলায় আটক হয়েছেন দেবত্বের দাবিদার আশারাম বাবু। তাঁর লোকেরা বলছেন, সব কংগ্রেস সরকারের ষড়যন্ত্রের অংশ।
গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের এক কোনে বসে ৫০ বছর আগে আশারাম যে কাজের সূচনা করেছিলেন, তা আজ ভারতের ১৪টি রাজ্যের ৪৫টি আশ্রমের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। ইন্ডিয়া টুডে সাময়িকীর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, আশারাম কার্যত আশ্রম চালুর মধ্য দিয়ে নিজের ভোগলিপ্সা চরিতার্থ করার চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

বিশ্বের সেরা কর্মক্ষেত্র গুগল

সেরা কাজের পরিবেশ, অফিসের নানা সুযোগ-সুবিধা, কর্মীর মূল্যায়ন সব মিলিয়ে একটি আদর্শ কর্মক্ষেত্র সব পেশাজীবীরাই কামনা করেন। বিশ্বের কোন প্রতিষ্ঠানে রয়েছে সেরা কাজের পরিবেশ?
সম্প্রতি এক জরিপে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে সেরা কর্মক্ষেত্রটির নাম গুগল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের হিউম্যান রিসোর্স পরামর্শক প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট’ সম্প্রতি বিশ্বের সেরা ২৫ টি কর্মক্ষেত্রের তালিকা প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটির করা জরিপ অনুযায়ী, বিশ্বের সেরা কর্মক্ষেত্রের তালিকায় মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে শীর্ষে রয়েছে অনুসন্ধান সেবাদাতা গুগল। দ্বিতীয় অবস্থানে রয়েছে সফটওয়্যার নির্মাতা এসএএস ইনস্টিটিউট আর তৃতীয় অবস্থানটি নেটওয়ার্ক স্টোরেজ সেবাদাতা নেটঅ্যাপের। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট।

কম্পিউটার ঠান্ডা রাখার নতুন পদ্ধতি আসছে

pc cool
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের গবেষকেরা কম্পিউটার চিপকে কম শক্তিতে চলার উপযোগী ও শীতলীকরণ প্রক্রিয়ার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন।
গবেষকেরা বলেন, কম্পিউটারের ক্ষুদ্র চিপের শক্তি যত বাড়ছে কম্পিউটার তত বেশি শক্তিশালী হচ্ছে। তবে, সমস্যা হচ্ছে এখনকার কম্পিউটার চিপ যথেষ্ট শক্তিশালী হলেও এখনও যথেষ্ট কম শক্তিতে চলার উপযোগী নয়। চিপ যতো শক্তিশালী হয়, তত গরম হয় এবং যাতে এ গরমে অন্যান্য যন্ত্রাংশের ক্ষতি না হয় তাই চিপ ঠান্ডা রাখতে অধিক শক্তি খরচ করতে হয়। গবেষকেরা এক্ষেত্রে মানুষের মস্তিষ্ক যেভাবে ঠান্ডা থাকে সে প্রক্রিয়াটিকে কম্পিউটার চিপ ঠান্ডা রাখার উপায় হিসেবে বেছে নিয়েছেন। মানুষের মস্তিষ্ক ঠান্ডা রাখতে রক্তের মতো এক ধরনের তরল যেভাবে কাজ করে আইবিএমের গবেষকেরা কম্পিউটারের ক্ষেত্রে সে পদ্ধতিটি নিয়ে কাজ করছেন। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

গাছের পাতায় সোনা!

gold tree
কথায় কথায় অনেকেই বলেন, টাকা কী গাছে ধরে? গবেষকেরা বলছেন, টাকা হয়তো গাছে ধরে না, তবে গাছের পাতায় সোনা ঠিকই ধরে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা ইউক্যালিপটাস গাছের পাতায় সোনা জমে থাকার প্রমাণ পেয়েছেন। বার্তা সংস্থা সিএনএন এক খবরে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার আউটব্যাক অঞ্চলে ইউক্যালিপটাস গাছের পাতায় সোনা জমে থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছেন তাঁরা। ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই প্রচলিত রয়েছে যে উদ্ভিদ মাটি থেকে নানা খনিজ শোষণ করতে পারে। এবারে গবেষকেরা মাটির গভীর থেকে সোনার মতো দামি উপাদান শোষণের প্রমাণ পাওয়ার দাবি করেছেন।

খালেদার প্রশংসা, হাসিনার সমালোচনায় ন্যান্সি !!

nancy, hasina & khalida
জাদুকরি কণ্ঠের জন্য শুরু থেকেই আলোচিত ন্যান্সি। কণ্ঠের জাদুতে ন্যান্সি মাতিয়েছেন দেশ-বিদেশের লাখো ভক্ত-শ্রোতাকে। অর্জন করেছেন দেশের সর্বোচ্চ সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হয়েছেন সেরা সংগীতশিল্পী। এবার ন্যান্সি আলোচিত নিজের রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করে। সম্প্রতি এক ফেসবুক বার্তায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারকা এই সংগীতশিল্পী। আর এতে করেই নানাভাবে আলোচিত হয়ে ওঠেন গানের বাইরে ন্যান্সি।

ভারতে আবারও গাড়িতে গণধর্ষণ!!!!

rape
ভারতে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার হায়দরাবাদের সুরক্ষিত তথ্য-প্রযুক্তি পার্ক এলাকায় ২৩ বছর বয়সী এক সফটওয়্যার প্রকৌশলী তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হায়দরাবাদের তথ্য-প্রযুক্তি পার্কের কাছে একটি বিপণিবিতানের কাছ থেকে গত শুক্রবার রাত আটটার দিকে ওই তরুণীকে দুই চালক অপহরণ করেন। তাঁরা কয়েক ঘণ্টা ধরে তাঁকে গাড়িতে গণধর্ষণ করেন। ছয় ঘণ্টা পর রাত দুইটার দিকে তরুণীকে তাঁর

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩

হঠাৎ বিকল ফেসবুক!

fb
গতকাল ২১ অক্টোবর দুপুরের পর অনেকেই ফেসবুকে স্ট্যাটাস আপডেট, মন্তব্য করা, পোস্টে লাইক দেওয়ার মতো নানা কাজে বিপত্তির মুখে পড়েছিলেন। এতে সারা বিশ্বের ১২০ কোটি ফেসবুক ব্যবহারকারী এ সমস্যায় পড়েছিলেন।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বড় রকমের বাগ বা সফটওয়্যার ত্রুটির কারণে ফেসবুকের এ সমস্যা হয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুক ব্যবহারকারীদের কাছে ২১ অক্টোবর বেলা একটার পর থেকেই ফেসবুক কার্যত অচল হয়ে পড়েছিল। এ সময় ফেসবুকে লগইন করা এবং ফেসবুক পেজে যাওয়া সম্ভব হলেও ফেসবুকে যেকোনো আপডেটের ক্ষেত্রেই সমস্যার মুখে পড়েছিলেন ব্যবহারকারীরা।

২০৩২ সালে পৃথিবী ধ্বংসের সম্ভাবনা কতটুকু?

earth
২০৩২ সালনাগাদ বিশালাকৃতির একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানতে পারে বলে আতঙ্ক ছড়াচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার গবেষকেরা এখনই এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন।
সম্প্রতি ইউক্রেনের গবেষকেরা  ‘২০১৩টিভি ১৩৫’ নামের এই গ্রহাণুটির সন্ধান পেয়েছেন। আগামী ১৯ বছরের মধ্যে পৃথিবীর কক্ষপথে চলে আসতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন তাঁরা। গবেষকেরা বলছেন, এ বছরের ১৬ সেপ্টেম্বর পৃথিবীর জন্য বিপজ্জনক গ্রহাণুটি কক্ষপথ অতিক্রম করেছে। তবে এটি আবার ২০৩২ সালের ২৬ আগস্ট পৃথিবীর কক্ষপথের কাছে চলে আসবে। ক্রিমিন অ্যাস্ট্রো-ফিজিক্যাল অবজারভেটরির খোঁজ পাওয়া এ গ্রহাণুটিকে পৃথিবীর জন্য দ্বিতীয় বিপজ্জনক বস্তু হিসেবে তালিকাভুক্ত করেছেন বিজ্ঞানীরা। খ্রিষ্টান সায়েন্স মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

শিশুদের জন্য প্রযুক্তি-আসক্তিকে না বলুন: রান্ডি জাকারবার্গ

randy
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন রান্ডি জাকারবার্গ শিশুদের মাত্রাতিরিক্ত প্রযুক্তি ব্যবহার ও এর প্রতি আসক্তি থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ‘ডট’ নামে একটি শিশুতোষ গ্রন্থ লিখেছেন রান্ডি।
‘ডট’ নামের বইটিতে শিশুদের প্রযুক্তি আসক্তি দূর করে বাস্তব জীবনের নানা উপলক্ষ্য উপভোগ করার বার্তা দিয়েছেন রান্ডি জাকারবার্গ। এবিসি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মার্ক জাকারবার্গের তৈরি ফেসবুক যেখানে অসংখ্য মানুষের আসক্তি তৈরি করেছে সেখানে সরাসরি এর বিরুদ্ধে যাওয়ার পরামর্শই দিলেন জাকারবার্গের বোন।

রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

লোডিং, লোডিং!

pc
কম্পিউটারের ধীরগতি আপনার রাতের ঘুম নষ্ট করছে? কোনো ওয়েবসাইট লোড হতে গিয়ে কখনো কখনো এত দেরি হয় যে, রাগে ল্যাপটপ জানালা দিয়ে ছুড়ে ফেলতে ইচ্ছা করে? চিন্তা করবেন না, এ ধরনের ইচ্ছা শুধু আপনার একার নয়, বিশ্বের উন্নত দেশের অনেক মানুষেরই হয়। দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকার পরও অনেক দেশের কম্পিউটার ব্যবহারকারীদের ধৈর্যহারা করে ফেলে শম্বুকগতির কম্পিউটার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি মেমরি কার্ড ও এসএসডি নির্মাতা স্যানডিস্ক কর্তৃপক্ষ কম্পিউটারের শম্বুকগতির বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী একটি জরিপ চালিয়েছে।
স্যানডিস্কের জরিপে দেখা গেছে, কম্পিউটারের গতি নিয়ে ১৪ শতাংশ মার্কিন নাগরিক অসন্তুষ্ট ও হতাশায় ভুগছেন এবং তাঁদের রাগ গিয়ে পড়ছে যন্ত্রের ওপর। এ জরিপে শতকরা ২৭ শতাংশ মানুষ রায় দিয়েছেন, তাঁদের কম্পিউটারের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে রাতের ঘুম নষ্ট হয়। ধীরগতির কম্পিউটারে কাজ করার জন্য রাত জেগে বসে থাকতে হয়।

প্লাস্টিকের চাঁদ!

moon
নভোযান ক্যাসিনির তথ্য ঘেঁটে গবেষকেরা দেখেছেন প্লাস্টিক তৈরির উপাদান রয়েছে শনি গ্রহের টাইটান উপগ্রহে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা প্রথমবারের মতো পৃথিবীর বাইরে কোথাও প্লাস্টিক উপাদানের অস্তিত্বের কথা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উইয়ার্ড অনলাইন।
টাইটানের ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশে নাসার পাঠানো নভোযান ক্যাসিনি প্রপলিন নামের এক বিশেষ উপাদানের অস্তিত্ব খুঁজে পেয়েছে। এটি বর্তমান প্লাস্টিক শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান।
সাধারণ জৈব যৌগ প্রপলিন উপাদানটি প্রপেন নামেও পরিচিত। পৃথিবীতে তেল পরিশুদ্ধকরণ প্রক্রিয়ায় প্রপেন উপজাত হিসেবে তৈরি হয়। ফিল্ম, কনটেইনার, গাড়ির বাম্পারসহ নানা উপাদান তৈরির কাঁচামাল হিসেবে এ উপজাত ব্যবহার করা হয়।

বৈদ্যুতিক বাতি থেকে ইন্টারনেট!

bulb
বৈদ্যুতিক বাতি থেকে দ্রুতগতির ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির দ্বারপ্রান্তে চীনা গবেষকেরা। এ পদ্ধতিটিকে গবেষকেরা বলছেন ‘লাই-ফাই’।
গবেষকেদের দাবি, লাই-ফাই পদ্ধতিতে প্রচলিত ওয়াই-ফাই পদ্ধতির চেয়ে ১০ গুণ দ্রুতগতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
লাইট এমিটিং ডায়োড বা এলইডি বাতি ব্যবহার করে তথ্য স্থানান্তরের পদ্ধতিটি গত দুই বছর ধরে আলোচনায় রয়েছে। এর আগে জার্মান গবেষকেরা দাবি করেছিলেন যে, লাইট এমিটিং ডায়োড বা এলইডি ব্যবহার করে তাঁরা প্রতি সেকেন্ডে ৮০০ মেগাবিট গতিতে তথ্য স্থানান্তর করতে সক্ষম হয়েছেন। এ পদ্ধতিতে এলইডি ব্যবহার করে ডিজিটাল তথ্যের সংকেত পাঠানো হয়। একটি লাইট সেন্সর এলইডি থেকে পাঠানো তথ্য শনাক্ত করতে পারে, যা পরে কম্পিউটারে প্রসেসিং করা সম্ভব হয়। গবেষকেরা এ পদ্ধতিটির নাম দিয়েছেন ‘লাই-ফাই’।

শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩

আ প না র রা শি ফ ল

hand
আজ ১৯ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং: মেজেন্টা, হালকা লাল, মেরুন। শুভ রত্ন: রক্তপ্রবাল, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব: জ্যোতির্বিদ সুব্রামনিয়াম চন্দ্র শেখর, মিজানুর রহমান চৌধুরী, সাহিত্যিক ভাসকো প্রেটোলিনি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থ প্রাপ্তি ঘটতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।

‘তিনটি নয়, আদি মানব প্রজাতি ছিল একটিই’

human bone
১৮ লাখ বছরের পুরোনো একটি খুলির ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তাঁরা বলছেন, মানুষের পূর্বসূরি আদি প্রজাতি (হোমিনিড) আসলে তিনটি নয়, বরং একটিই ছিল।
সায়েন্স সাময়িকীতে গত বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০০৫ সালে জর্জিয়ার দামিনিসি প্রত্নস্থলে খুবই ভালো অবস্থায় থাকা পাঁচটি হোমিনিড খুলি উদ্ধার করা হয়। এগুলোর একটির সঙ্গে ২০০০ সালে পাওয়া একটি চোয়ালের হাড় ঠিকঠাক মিলে যায়। এতে একটি পরিপূর্ণ খুলি নিয়ে গবেষণার সুযোগ পান বিজ্ঞানীরা। ওই খুলির ধারকের মস্তিষ্কের আকার ছিল আধুনিক মানুষের মস্তিষ্কের প্রায় এক-তৃতীয়াংশ।

অস্ত্র ধ্বংসের রূপরেখা দিলেন বান কি মুন

ban ki moon
সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুত তালিকাভুক্ত ও ধ্বংস করার কাজ তদারক করতে ১০০ সদস্যের একটি শক্তিশালী মিশন গঠনের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে পুরো পরিকল্পনার একটি রূপরেখা দেন তিনি।
জাতিসংঘের মহাসচিব বলেন, আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পরিদর্শক ও সহায়ক কর্মীরা এখন একটি ‘বিপজ্জনক ও বিশৃঙ্খল’ পরিবেশে কাজ করছেন।
তিন ধাপে পরিচালিত হবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ। আগামী বছরের ৩০ জুনের মধ্যে শেষ হতে যাওয়া এই মিশন হবে নজিরবিহীন এক ঘটনা।

যুক্তরাজ্য ত্যাগে অবৈধদের এবার খুদে বার্তা

uk
অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যেতে বাধ্য করার লক্ষ্যে যুক্তরাজ্যের ক্ষমতাসীন টোরি সরকার একের পর এক যেসব পদক্ষেপ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে তাতে সম্প্রতি যোগ হয়েছে সন্দেহভাজনদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠানো। প্রায় ৪০ হাজার লোকের কাছে এই বার্তা পাঠানোর পর কর্তৃপক্ষের কাছে প্রায় ৪০০ অভিযোগ জমা পড়েছে। এতে অভিযোগকারীরা দাবি করেন, তাঁরা বহু আগেই বৈধতা অথবা নাগরিকত্ব লাভ করেছেন। তাঁদের অভিযোগ, অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের কাছে এ ধরনের খুদে বার্তা পাঠানোয় তাঁরা মর্মাহত।

আইফোন কিনতে সন্তান বিক্রি

baby
চীনের এক দম্পতির বিরুদ্ধে আইফোন ও বিলাসী পণ্য কিনতে নিজেদের কন্যাশিশুকে বিক্রির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে এই দম্পতি দীর্ঘমেয়াদে কারাদণ্ডিত হতে পারে।
চীনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল শুক্রবার ‘ডেইলি মেইল’ জানায়, দেশটির সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেছেন, ঝাং ও তেং দম্পতি প্রায় ছয় লাখ টাকার বিনিময়ে তাদের কন্যাশিশুকে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে। ইন্টারনেট, আইফোন ও অন্যান্য বিলাসী পণ্য কিনতে তারা এই টাকার সিংহভাগ খরচ করেছে। ওই দম্পতির ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের লেনদেনেও এর প্রমাণ রয়েছে।

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

‘ছোট’ কাজে কত টাকা?

microworers
কোনো কাজই ছোট নয়। তবে ‘মাইক্রো ওয়ার্ক’ বা ‘ছোট কাজ’ দিন দিন অনলাইনে জনপ্রিয়তা পাচ্ছে।
কখনো সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে লাইক দেওয়া, ফরমায়েশে অ্যাকাউন্ট খুলে দেওয়া, অনলাইনে ভোট দেওয়া, মন্তব্য করা, বিজ্ঞাপনে ক্লিক করা, বিজ্ঞাপন দেখা প্রভৃতি মাইক্রো ওয়ার্কের মধ্যে পড়ে। দেশের অনেক ফ্রিল্যান্সার এখন ঘরে বসে ‘মাইক্রো ওয়ার্ক’ করেও আয় করছেন। কিন্তু শ্রম ও সময় ব্যয়ের সঙ্গে পারিশ্রমিক ঠিকঠাক মিলছে তো?অনলাইনে ‘মাইক্রো ওয়ার্ক’-এর জনপ্রিয়তা বাড়ছে। নানা ধরনের ছোটখাটো কাজের জন্য ভারচুয়াল কর্মী নিয়োগের হার বাড়ছে প্রতিষ্ঠানগুলোতে।

চোখের ইশারায় চলবে গ্যালাক্সি এস-৫

sansung phone
১৩ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন গ্যালাক্সি এস-৪ এর পর আগামী বছরের জানুয়ারির দিকে ১৬ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এস-৫ বাজারে আনতে পারে স্যামসাং। স্মার্টফোনের সবগুলো ফিচার ছাড়াও নতুন ফিচার হিসেবে এই ফোনে যুক্ত হতে পারে আই স্ক্যানিং সেন্সর। যার ফলে চোখের ইশারা দিয়েই চালানো যাবে এই স্মার্টফোনটি।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে বলা হয়, গ্যালাক্সি এস-৫ এর যিনি ব্যবহারকারী শুধু তিনিই চোখের ইশারায় ফোনটি লক বা আনলক করে রাখতে পারবেন। এই ফোনটি শুধুমাত্র ব্যবহারকারীর চোখের ইশারাই স্ক্যান করে রাখবে। আর তাই অন্য কেউ বা ফোনটি হারিয়ে গেলে কেউ সেটা ব্যবহার করতে পারবে না। এর আগে আইফোন তাদের ৫-এস ফোনটিতে সিকিউরিটি হিসেবে আঙুলের ছাপের অপশন রেখেছিল।

টিনএজারদের আর মিথ্যে বলতে হবে না ফেসবুকে

facebook
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এখন থেকে টিনএজারদের আর মিথ্যে বলতে হবে না। প্রাপ্তবয়স্কের ভান করে কোনো পোস্টও আর শেয়ার দিতে হবে না। এখন থেকে তারা বড়দের মতো সব ধরনের ছবিসহ পোস্ট সবার সঙ্গে শেয়ার করে নিতে পারবে। টিনএজারদের এই সমান সুযোগ দিতে প্রাইভেসি সেটিংস পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
‘দ্য ইনডিপেনডেন্ট’-এ প্রকাশিত এক খবরে বলা হয়, গত বুধবার ফেসবুক টিনএজারদের সব ধরনের সুযোগ দিতে এই ঘোষণা দিয়েছে।

এবার নিউইয়র্কে রণবীর-ক্যাটরিনা

Ranbir & Ketrina
Ranbir & Ketrinaস্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনে গিয়ে আলোকচিত্রীদের ফাঁদে ধরা পড়ে কম ঝামেলা পোহাতে হয়নি বলিউডের আলোচিত তারকাযুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁসে বিতর্কের ঝড় উঠলেও, এ ঘটনাকে রণবীর-ক্যাটরিনা খুব বেশি পাত্তা দিয়েছেন বলে মনে হয় না। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন এ তারকা জুটি। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন তাঁরা। ম্যানহাটনের একটি প্রেক্ষাগৃহে ‘বেশরম’ তারকা রণবীরের সঙ্গে ক্যাটরিনা ছবি দেখেছেন বলেও খবর চাউর হয়েছে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মুম্বাইভিত্তিক অনলাইন নিউজপোর্টাল মিড-ডে জানিয়েছে, ছুটি কাটাতে কয়েক দিন আগেই নিউইয়র্ক গিয়েছেন রণবীর। তাঁকে সঙ্গ দিতে নিউইয়র্ক যেতে ক্যাটরিনার একটু দেরি হয়ে যায়। কারণ হঠাত্ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এ তারকা অভিনেত্রী।

৩ জুন রাতে জিয়া খানের অ্যাপার্টমেন্টে আদিত্য!

zia &aadityo
বলিউডের অভিনেত্রী জিয়া খান মৃত্যুবরণ করেছেন গত ৩ জুন রাতে। সেদিন তাঁর অ্যাপার্টমেন্টে হাজির হয়েছিলেন বিতর্কিত বলিউডের অভিনেতা আদিত্য পাঞ্চোলি। সম্প্রতি ওই রাতের সিসিটিভি ফুটেজ থেকে সংগ্রহ করা ছবি প্রকাশ করেছেন জিয়ার মা রাবেয়া আমিন। প্রকাশিত ছবিতে আদিত্যর অস্বাভাবিক আচরণ লক্ষ করা গেছে।

ভারতে থাকলে জরিমানা গুনতে হবে আদনান সামিকে!

Adnan Sami
পাকিস্তানি শিল্পী হলেও, বহুদিন ধরেই পেশাগত কাজের জন্য ভারতে অবস্থান করছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সম্প্রতি তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে মুম্বাই পুলিশ। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়ন না করে যতদিন তিনি ভারতে অবস্থান করবেন, ততদিনই তাঁকে জরিমানা গুনতে হবে।

সালমান-আমির-শাহরুখের নামে কোরবানির খাসি

salman, amir, sahrukh.
salman, amir, sahrukh.
চমকপ্রদ তথ্যই বটে। বলিউডের অন্যতম প্রভাবশালী তিন অভিনেতা সালমান খান, আমির খান ও শাহরুখ খানের নামে কোরবানির খাসি বেশ চড়া দামেই বিক্রি হয়েছে এবারের ঈদে। পশু বিক্রেতারা এসব খাসির দাম হেঁকেছিলেন ১৫ হাজার রুপি থেকে শুরু করে পাঁচ লাখ রুপি পর্যন্ত। ক্রেতারাও বড় অঙ্কের দাম দিয়ে পছন্দের তারকার নামের খাসিগুলো কিনতে কার্পণ্য করেননি। সালমান ও আমিরের নামে দুটি খাসি বিক্রি হয়েছে যথাক্রমে দুই লাখ ও আড়াই লাখ রুপিতে।

বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

ম্যালেরিয়ার নতুন টিকা উদ্ভাবন

Malarrya
ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের বড় ধরনের সাফল্যের দাবি করেছেন একদল বিজ্ঞানী। একটি নতুন টিকার পরীক্ষামূলক ব্যবহার সফল হওয়ার পর তাঁরা বলেছেন, এর মাধ্যমে ম্যালেরিয়ার সংক্রমণ প্রায় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। এ টিকার নাম আরটিএসএস।
ওই বিজ্ঞানী দলটি আফ্রিকার সাতটি দেশের দেড় হাজার শিক্ষার্থীর ওপর গবেষণা চালায়। দক্ষিণ আফ্রিকার ডারবানে এর ফলাফল প্রকাশ করা হয়। গবেষকেরা জানিয়েছেন, টিকাটি ব্যবহারের পর শিশুদের ম্যালেরিয়া হওয়ার ঘটনা অর্ধেকে নেমে এসেছে।

পদার্থে নোবেল ‘ঈশ্বর-কণা’র তত্ত্ব দেওয়া দুই বিজ্ঞানীর

Nobel Prize
‘ঈশ্বর-কণা’ নামে পরিচিত রহস্যময় হিগস বোসন কণার অস্তিত্ব নিশ্চিত হয় গত বছর। সেই কণা গতকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার এনে দিল দুই বিজ্ঞানীকে। অবশ্য যে বিজ্ঞানীরা একে আবিষ্কার করেছেন, তাঁদের ঝুলিতে যায়নি পদার্থবিজ্ঞানে বিশ্বের সবচেয়ে দামি এই পুরস্কার। যাঁরা এই কণার অস্তিত্ব সম্পর্কে তত্ত্ব দিয়েছিলেন, পুরস্কার পেলেন তাঁরাই।

বিমান অবতরণ করালেন যাত্রী!

Arroplane
পাইলট গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর বিমানের জরুরি অবতরণ করিয়েছেন একজন যাত্রী। যুক্তরাজ্যের হাম্বারসাইড বিমানবন্দরে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ছোট আকারের বিমানটি ডোনকাস্টার উড্ডয়নকেন্দ্র থেকে যাত্রা শুরু করে। এতে আরোহী বলতে ছিলেন একজন পাইলট ও একজন যাত্রী। পাইলট সন্ধ্যায় নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে তাঁর অসুস্থতার কথা জানান। এর কিছুক্ষণ পর তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তাঁর পক্ষে বিমানটি অবতরণ করানোই সম্ভব ছিল না। তখন নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা পাইলটের সঙ্গে থাকা যাত্রীকে বিমানটির নিয়ন্ত্রণ নিতে বলেন, যদিও বিমান চালানোর সামান্যতম অভিজ্ঞতাও ছিল না তাঁর। তবে কর্মকর্তারা তাঁকে অবতরণের প্রয়োজনীয় নির্দেশনা দেন। চারবারের চেষ্টায় শেষ পর্যন্ত বিমানটি রাত আটটার কিছুক্ষণ আগে হাম্বারসাইড বিমানবন্দরে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন ওই যাত্রী। এরপর নিয়ন্ত্রণ কক্ষে আনন্দের ঢেউ বয়ে যায়। অসুস্থ ওই পাইলটের সর্বশেষ অবস্থা কী তা জানা যায়নি।

লোপেজ বাজে গাইতেন!

 Lopage
জেনিফার লোপেজ বাজে গাইতেন! না, কোনো নিন্দুক নন; নিজের সম্পর্কে লোপেজের নিজেরই এমন ধারণা ছিল! গানে নিজের ক্যারিয়ারটা দাঁড় করাতে পারবেন কি না, এ নিয়েও সন্দিহান ছিলেন তিনি। তবে লোপেজের মনে আত্মবিশ্বাসের বীজ বুনে দেন তাঁর সাবেক স্বামী মার্ক অ্যান্টনি। সেই বীজটাই এখন বিরাট এক বৃক্ষ।
লোপেজের স্বীকারোক্তি, ‘আমার হয়তো সাত কোটি রেকর্ড বিক্রি হয়েছিল, তার পরও আমি আমার গান নিয়ে অনিশ্চয়তায় ভুগতাম। মনে হতো, নাহ্ গানটা আমি একদমই ভালো করি না। মার্কের সঙ্গে বিয়ের পরই এ থেকে মুক্তি মেলে। ও বারবার একটা কথাই বলত, “তোমার ভেতরের সম্ভাবনাটাকে আর কেউ নয়, তুমি নিজেই আটকে রেখেছ। তাকে মুক্ত করে দাও।”’ পিটিআই।

‘ছোটকাকু’ নাটকে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ

Abu Sayeed
চ্যানেল আইতে ঈদুল আজহায় প্রচারিতব্য রহস্য রোমাঞ্চ ধারাবাহিক নাটক ‘ছোটকাকু’তে দেখা যাবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সর্বজনশ্রদ্ধেয় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে। ‘ছোট কাকু’ সিরিজের দ্বিতীয় গল্প ‘রাজশাহীর রসগোল্লা’র একটি দৃশ্যে দেখা যাবে তিনি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে শিশু-কিশোরদের বই পড়ায় উদ্বুদ্ধ করছেন।

সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন

nobel prize 2013
চিকিৎসাবিজ্ঞানে চলতি বছর তিন ব্যক্তি নোবেল পেয়েছেন। তাঁর হলেন যুক্তরাষ্ট্রের জেমস রথম্যান ও রেনডি শেকম্যান এবং জার্মানির থমাস সুডহফ।
আজ সোমবার সুইডেনের স্টকহোম থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়।
কোষের স্থানান্তর পদ্ধতির সংগঠন প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য রথম্যান, শেকম্যান ও সুডহফকে এ বছর চিকিত্সাবিজ্ঞানে নোবেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

এখনো হাল ছাড়েননি ক্রিস্টেন!

Petinson-Stuart
সম্পর্ক চুকেবুকে গেলেও এখনো সাবেক প্রেমিক ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেননি ক্রিস্টেন স্টুয়ার্ট। তাঁর বিশ্বাস, তাঁদের ভালোবাসার তীব্রতা এতটাই গভীর ছিল যে কখনোই তা হারিয়ে যেতে পারে না।

জিয়া খান মৃত্যু-রহস্যে নতুন মোড়!

Zia Khan
Zia Khan
বলিউডের প্রয়াত অভিনেত্রী জিয়া খানকে হত্যার অভিযোগে বোম্বে উচ্চ আদালতে মামলা করেছেন তাঁর মা রাবেয়া আমিন। মেয়েকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি এক খবরে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, মামলার অভিযোগে জিয়া খানের মৃত্যু যে আত্মহত্যা নয়, তার ১০টি কারণও উল্লেখ করেছেন অভিনেত্রী রাবেয়া আমিন।

সর্বোচ্চ করদাতা বচ্চনরা!

Bachan's Family
Bachan's Family
বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা অমিতাভ বচ্চন অতীতে কর ফাঁকি দেওয়ায় সমালোচিত হলেও এবার সবচেয়ে বেশি কর দিয়ে খবরের শিরোনাম হয়েছেন। ২০১২-১৩ অর্থবছরে ছেলে অভিষেক বচ্চন, ছেলের বউ ঐশ্বরিয়া রাই বচ্চন ও অমিতাভ মিলে কর দিয়েছেন মোট ৫৩.৮১ কোটি রুপি।

১ জুলাই থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা


নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৪:৫৬, অক্টোবর ০৭, ২০১৩
Bangladesh
Bangladesh
সরকারি চাকরিজীবীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গত ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। এর ফলে সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত ভাতা বাড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ-সংক্রান্ত ঘোষণার পরের দিনই আজ সোমবার এ প্রজ্ঞাপন জারি করা হলো।

 

Copyright @ 2013 Daily News Update.