সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

এখনো হাল ছাড়েননি ক্রিস্টেন!

Petinson-Stuart
সম্পর্ক চুকেবুকে গেলেও এখনো সাবেক প্রেমিক ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেননি ক্রিস্টেন স্টুয়ার্ট। তাঁর বিশ্বাস, তাঁদের ভালোবাসার তীব্রতা এতটাই গভীর ছিল যে কখনোই তা হারিয়ে যেতে পারে না।

গত বছর নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেনের পরকীয়ার খবর ও ছবি ফাঁসের পর ক্রিস্টেন-প্যাটিনসনের চার বছরের প্রেমের সম্পর্কে চিড় ধরে। পরে একাধিকবার তাঁরা একে অপরের কাছ থেকে দূরে সরে গেছেন, আবার ফিরেও এসেছেন। কিন্তু চলতি বছরের মে মাসে প্যাটিনসন জানতে পারেন, রুপার্টের সঙ্গে তখনো যোগাযোগ রক্ষা করে চলেছেন ক্রিস্টেন। এরপরই ক্রিস্টেনের সঙ্গে সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দেন প্যাটিনসন।
ক্রিস্টেনের সঙ্গে প্রেমের ইতি টানার পর প্রখ্যাত হলিউডের অভিনেতা শন পেনের মেয়ে ২২ বছর বয়সী মডেল ডিলান পেনের প্রেমে মজেছেন প্যাটিনসন। তিনি নতুন প্রেমিকা খুঁজে নিলেও, ক্রিস্টেন এখনো হাল ছেড়ে দেননি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হলিউডলাইফ ডটকম।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, এটা ঠিক যে ক্রিস্টেনকে ছেড়ে অন্য কারও সঙ্গে প্রেম করছেন প্যাটিনসন। কিন্তু এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না ক্রিস্টেন। তিনি মনে করছেন, প্যাটিনসনের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক এমন যে তাঁর জায়গায় কখনোই অন্য কাউকে বসাতে পারবেন না প্যাটিনসন।
সূত্রটি আরও জানিয়েছে, প্যাটিনসনকে এখনো অনেক মিস করেন ক্রিস্টেন। তাঁর মতে, প্যাটিনসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোটাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় পাওয়া।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Copyright @ 2013 Daily News Update.