শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

সালমান-আমির-শাহরুখের নামে কোরবানির খাসি

salman, amir, sahrukh.
salman, amir, sahrukh.
চমকপ্রদ তথ্যই বটে। বলিউডের অন্যতম প্রভাবশালী তিন অভিনেতা সালমান খান, আমির খান ও শাহরুখ খানের নামে কোরবানির খাসি বেশ চড়া দামেই বিক্রি হয়েছে এবারের ঈদে। পশু বিক্রেতারা এসব খাসির দাম হেঁকেছিলেন ১৫ হাজার রুপি থেকে শুরু করে পাঁচ লাখ রুপি পর্যন্ত। ক্রেতারাও বড় অঙ্কের দাম দিয়ে পছন্দের তারকার নামের খাসিগুলো কিনতে কার্পণ্য করেননি। সালমান ও আমিরের নামে দুটি খাসি বিক্রি হয়েছে যথাক্রমে দুই লাখ ও আড়াই লাখ রুপিতে।

ঈদ মৌসুমে কোরবানির পশুর বিক্রি-বাট্টা বাড়াতেই অভিনব এমন পন্থা বেছে নেন পশু বিক্রেতারা। তাঁদের সংগ্রহে থাকা সবচেয়ে আকর্ষণীয়, পেশিবহুল ও উঁচু-লম্বা খাসির নাম তাঁরা রাখেন আমির, সালমান ও শাহরুখের নামে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এ প্রসঙ্গে দিল্লির পশু ব্যবসায়ী মুস্তাফা আহমেদ জানান, ‘এবার ঈদে বিক্রির জন্য বুলন্দশহর থেকে আমরা বেশ কিছু সংখ্যক উন্নত জাতের খাসি সংগ্রহ করেছিলাম। নিখুঁত এসব খাসির নাম আমরা রেখেছিলাম শাহরুখ ও সালমানের নামে। বেশ চড়া দামেই সেগুলো বিক্রি হয়েছে।’ এদিকে আরশাদ হালাল মিট শপের একজন বিক্রেতা জানিয়েছেন, ‘আমার সংগ্রহে থাকা সবচেয়ে পেশিবহুল ও আকর্ষণীয় খাসির নাম আমি রেখেছিলাম সালমান খান। সেটি বিক্রি হয়েছে এক লাখ ৩৫ হাজার রুপিতে।’

ক্রেতাদের আকৃষ্ট করতে তারকাদের নামে নামকরণের পাশাপাশি এসব খাসিকে চমত্কারভাবে সাজানোও হয়। উজ্জ্বল রং দিয়ে শিংগুলো রং করার পাশাপাশি খাসিগুলোর শরীরের বিভিন্ন অংশও বর্ণিল রঙে রাঙানো হয়। দৃষ্টিনন্দন নানা অলংকারও পরানো হয়।

এর আগেও বলিউডের তারকাদের নামে কোরবানির খাসি বিক্রি হয়েছে। গত বছর ঈদুল আজহায় বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের নামে একজোড়া খাসির দাম উঠেছিল চার লাখ রুপি। বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের নামেও কোরবানির খাসি বিক্রি হয়েছে অতীতে।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Copyright @ 2013 Daily News Update.