![]() |
| Bachan's Family |
গত মার্চ মাসে ২৫ কোটি রুপি আগাম কর দেওয়ায় মুম্বাইয়ে সবচেয়ে বেশি অঙ্কের করদাতা হিসেবে অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করা হয়। এ জন্য ‘শাহেনশা’ তারকা অমিতাভের সঙ্গে দেখা করে তাঁকে অভিনন্দনও জানিয়েছিল ভারতের আয়কর বিভাগ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
২৫ কোটি রুপি আগাম কর দেওয়ার পর ধারণা করা হয়েছিল ২০১২-১৩ অর্থবছরে সব মিলিয়ে ৩৭ কোটি রুপি কর প্রদান করবেন অমিতাভ। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে সব মিলিয়ে ৫৩.৮১ কোটি রুপি কর দিয়েছেন বচ্চন পরিবারের সদস্যরা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন