বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

বিশ্বের সেরা কর্মক্ষেত্র গুগল

সেরা কাজের পরিবেশ, অফিসের নানা সুযোগ-সুবিধা, কর্মীর মূল্যায়ন সব মিলিয়ে একটি আদর্শ কর্মক্ষেত্র সব পেশাজীবীরাই কামনা করেন। বিশ্বের কোন প্রতিষ্ঠানে রয়েছে সেরা কাজের পরিবেশ?
সম্প্রতি এক জরিপে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে সেরা কর্মক্ষেত্রটির নাম গুগল। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের হিউম্যান রিসোর্স পরামর্শক প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট’ সম্প্রতি বিশ্বের সেরা ২৫ টি কর্মক্ষেত্রের তালিকা প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটির করা জরিপ অনুযায়ী, বিশ্বের সেরা কর্মক্ষেত্রের তালিকায় মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে শীর্ষে রয়েছে অনুসন্ধান সেবাদাতা গুগল। দ্বিতীয় অবস্থানে রয়েছে সফটওয়্যার নির্মাতা এসএএস ইনস্টিটিউট আর তৃতীয় অবস্থানটি নেটওয়ার্ক স্টোরেজ সেবাদাতা নেটঅ্যাপের। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট।

গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউটের  করা সেরা কর্মক্ষেত্রের তালিকায় এশিয়ার কোনো প্রতিষ্ঠানের স্থান হয়নি। সেরা ১০টি কর্মক্ষেত্রের মধ্যে নয়টি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান। সেরা ১০ টি প্রতিষ্ঠানের মধ্যে কেবল যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিয়েগো’র স্থান হয়েছে।
সেরা কোম্পানির তালিকায় এ বছর বিশ্বের ৪৫ টি দেশ থেকে ছয় হাজার প্রতিষ্ঠান প্রতিযোগিতায় ছিল। ছয় হাজার প্রতিষ্ঠানের মধ্য থেকে ২৫ টি প্রতিষ্ঠান সেরা কর্মক্ষেত্র হিসেবে নির্বাচন করেছে গ্রেট প্লেস টু ওয়ার্ক ইনস্টিটিউট। এই ২৫ টি প্রতিষ্ঠানে বিশ্বের ১ কোটিরও বেশি মানুষ কাজ করেন।
সেরা কর্মক্ষেত্রের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, গুগল, এসএএস, নেটঅ্যাপ, মাইক্রোসফট, ডব্লিউএল গোর অ্যান্ড অ্যাসোসিয়েটস, কিম্বার্লি-ক্লার্ক, ম্যারিয়ট, ডিয়োগো, ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস, সিসকো, অটোডেস্ক,মনস্যানটো, বিবিভিএ, আমেরিকান এক্সপ্রেস, হিলটি, টেলিফোনিকা, অ্যাকোর, কুইনটাইলস, এসসি জনসনস, ফেডএক্সপ্রেস, অ্যাটেনটো, মার্স, ম্যাকডোনাল্ডাস, কোকা-কোলা ও নোভারটিস।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Copyright @ 2013 Daily News Update.