প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্ট গ্লাস বাজারে আনতে গুগলের পথ অনুসরণ করছে বেশ
কয়েকটি প্রতিষ্ঠান। এবারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
মাইক্রোসফট স্মার্ট গ্লাস বা প্রযুক্তি চশমা তৈরি করছে। ‘ওয়াল স্ট্রিট
জার্নাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্যাবলেট, স্মার্টফোনের পাশাপাশি এখন স্মার্ট গ্লাস নামের বিশেষ ধরনের প্রযুক্তি চশমার প্রটোটাইপ পরীক্ষা করে দেখছে মাইক্রোসফট। এশিয়ার বেশ কয়েকটি হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে স্মার্ট গ্লাসের ক্যামেরা ও অন্যান্য যন্ত্রাংশ সরবরাহের জন্য আলোচনাও করছেন মাইক্রোসফটের কর্মকর্তারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে স্মার্ট গ্লাসের পেটেন্ট নিবন্ধনের জন্য আবেদনও করেছে প্রতিষ্ঠানটি।