মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

শাহজালালে ৩৭ কেজি সোনা আটক!!

gold
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে ৩৭ কেজি সোনার বার আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া এই সোনার দাম প্রায় ১৫ কোটি টাকা।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় প্রথম আলো ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে আজ ভোরে দোহা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।
উড়োজাহাজের একটি সিটের নিচে কালো কাপড়ে মোড়ানো টেপ পেঁচানো অবস্থায় বেশ কিছু সোনার বার পাওয়া যায়। এ ছাড়া ওপরের দিকে যাত্রীদের ব্যাগ রাখার স্থানেও সোনার বার পাওয়া যায়। সব মিলিয়ে ৩২০টি সোনার বার আটক করা হয়েছে। এর দাম প্রায় ১৫ কোটি টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

Copyright @ 2013 Daily News Update.