মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

আগুনে চার্জ হবে মুঠোফোন!!!

cherger
সম্প্রতি এমনই এক চার্জার তৈরি করা হয়েছে, যা আপনার মুঠোফোন বা স্মার্টফোনটিকে আগুনের সাহায্যে চার্জ করে দিতে পারবে। ‘ফ্লেমস্টোয়ার’ নামের বিশেষ এই চার্জার আগুনের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে পারবে। এ চার্জারে রয়েছে একটি ইউএসবি পোর্ট, ছোট স্ট্যান্ড ও পানি রাখার পাত্র। দরকার হবে আগুনের সাহায্যে পানি গরম করার জন্য একটি সমতল জায়গা। এটি থার্মোইলেকট্রিক পদ্ধতিতে স্মার্টফোনের মতো ছোট যন্ত্রকে চার্জ দিয়ে থাকে। তাপমাত্রার পার্থক্যই এই চার্জারে শক্তি উৎপন্ন করবে। এই প্রক্রিয়ায় বেশি ভোল্টেজে পানি গরম হয়ে নিম্ন বা কম ভোল্টেজের (শীতল উপাদান) দিকে বিদ্যুৎ প্রেরণ করে। তারপর ইউএসবি এবং কিছু অতিরিক্ত শক্তির মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে।

সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

১৫ কোটি বছর আগের সমুদ্রের পানি!!!

water
১০ থেকে ১৫ কোটি বছর আগের প্রাচীন সমুদ্রের পানি খুঁজে পেয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক গবেষকেরা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কাছে চেসাপিক উপসাগর এলাকায় মাটির নিচে ওই জলাধারের অস্তিত্ব পেয়েছেন তাঁরা। একে প্রাচীন সামুদ্রিক পানির সবচেয়ে পুরোনো বড় জলাধার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বিভাগের বিজ্ঞানীরা এ গবেষণা চালিয়েছেন। তাঁদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ ছাপা এক নিবন্ধে।

চাঁদাবাজ ভাইরাস!!!

virus
যুক্তরাজ্যের কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করে জানিয়েছেন, ‘র্যানসম’ নামের একটি ভাইরাস লাখ লাখ কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। ইন্টারনেটে দুর্বৃত্তরা মেইলে ধোঁকাবাজির মাধ্যমে এ ভাইরাসটি ছড়াতে পারে, যা একবার কম্পিউটারে ইনস্টল হয়ে গেলে কম্পিউটার লক হয়ে যায়। এ সমস্যা থেকে মুক্তির জন্য ব্যবহারকারীকে এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য বলে।

দিনে রোদ-চশমা রাতে চার্জার!!!!

digital sunglass
সানগ্লাস বা রোদ-চশমা প্রখর রোদে চোখকে সুরক্ষিত রাখে কিন্তু রাতের বেলায় তা কী কাজে লাগতে পারে? সম্প্রতি এ প্রশ্নের উত্তর দিয়েছেন এক মার্কিন এক শিক্ষার্থী। তিনি রোদ-চশমা থেকে মোবাইল ফোন চার্জ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গবেষকেরা মুঠোফোন চার্জ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতির কথা বলেছেন। কখনও টিশার্ট থেকে মোবাইল চার্জ, কখনও জুতা থেকে চার্জ আবার কখনও নতুন প্রযুক্তির চার্জারের মাধ্যমে মুঠোফোন চার্জের কথা শোনা গেছে এতদিন। সর্বশেষ আগুন থেকে শক্তি সংগ্রহ করে কিংবা মাইক্রোওয়েভ থেকে মুঠোফোন চার্জ করার পদ্ধতির কথাও জানা গেছে।

এবারে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর মিয়ামি অ্যাড স্কুলের শিক্ষার্থী শায়ালি কলাস্কার তাঁর প্রকল্পের অংশ হিসেবে রোদ-চশমা থেকে স্মার্টফোন চার্জ দেওয়ার পদ্ধতি ব্যবহারের কথা জানিয়েছেন।

কলাস্কারের পদ্ধতিতে রোদ-চশমার ফ্রেমের দুই পাশে ছোট ছোট সোলার প্যানেল বসানো থাকে যা রোদ-চশমা পরে থাকার সময় সৌরশক্তি জমা করে রাখে। যখন চশমা ব্যবহার করা হয় না তখন ফ্রেম আলাদা করে স্মার্টফোনের চার্জার হিসেবে তা ব্যবহার করা যায়।

উদ্ভাবকেরা দাবি করেছেন, সৌরশক্তি ব্যবহার করে মুঠোফোন চার্জ করার প্রক্রিয়াটিতে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। মানুষ দৈনন্দিন কাজে রোদ-চশমা ব্যবহারের সময় যে শক্তি সংগৃহীত হয় তাকে কাজে লাগানো সম্ভব। আর এ সম্ভাবনাকে আরও উন্নত করে রোদ-চশমা থেকে মুঠোফোনের জন্য চার্জিং পদ্ধতি তৈরি হবে বলে আশা করছেন তাঁরা।

রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

চাঁদাবাজ ভাইরাস!

pc virus
যুক্তরাজ্যের কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করে জানিয়েছেন, ‘র্যানসম’ নামের একটি ভাইরাস লাখ লাখ কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। ইন্টারনেটে দুর্বৃত্তরা মেইলে ধোঁকাবাজির মাধ্যমে এ ভাইরাসটি ছড়াতে পারে, যা একবার কম্পিউটারে ইনস্টল হয়ে গেলে কম্পিউটার লক হয়ে যায়। এ সমস্যা থেকে মুক্তির জন্য ব্যবহারকারীকে এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য বলে।

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

স্মার্টফোনের পিন চুরি সহজ!

স্মার্টফোনে ব্যবহূত ব্যক্তিগত পরিচিতি নম্বর (পিন) সহজেই হাতবদল হতে পারে। স্মার্টফোনকে সুরক্ষিত করতে, মোবাইল ব্যাংকিং, ই-মেইল, ই-কমার্স সাইটসহ অনেক কিছুতেই পিন ব্যবহার করা হয়। আশঙ্কার কথা হচ্ছে, এই পিন হাতবদল হতে পারে ক্যামেরা ও মাইক্রোফোনের মাধ্যমেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের একদল গবেষক এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।

গবেষক দলটি পিন স্কিমার নামে বিশেষ একটি প্রোগ্রাম তৈরি করে সেটি স্মার্টফোনে ব্যবহার করে। এ প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে যখন কেউ স্মার্টফোন ব্যবহারকারীর ছবি তোলে তখন তার মাধ্যমে স্মার্টফোনে দেওয়া পিন সহজেই মাইক্রোফোনে সংরক্ষণ হয়ে যায়। স্মার্টফোনের টাচস্ক্রিনে যে পিন দেওয়া হয় সেটি লেখার সঙ্গে সঙ্গে মাইক্রোফোনে সংরক্ষণ হতে শুরু করে। পরবর্তী সময়ে সে সংকেতটি হাতবদল হতে পারে। গুগল নেক্সাস এস এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এসথ্রি স্মার্টফোনের ওপর এ পরীক্ষা করা হয়।

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

বুকের দুধ পান করালে উপহার পাবেন মায়েরা!!

mother
নবজাতককে বুকের দুধ খাওয়ানোর বিনিময়ে সংশ্লিষ্ট মায়েদের সর্বোচ্চ ২০০ পাউন্ড করে পণ্য ক্রয়ের আগাম রসিদ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের চেইন স্টোর পাউন্ডল্যান্ড। তবে সমালোচকেরা এই পদক্ষেপকে এক ধরনের ঘুষ বলে অভিহিত করেছেন।
ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিকভাবে যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ার ও ডারবিশায়ারে আজ মঙ্গলবার থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা। প্রকল্পের আওতায় ১৩০ জন নারীকে এই পুরস্কার দেওয়া হবে। প্রকল্পটি পরে জাতীয় পর্যায়ে সম্প্রসারিত করা হবে।

প্রশ্নের মুখে মন্ত্রিসভা!!

meeting
সাংবিধানিক দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার অস্তিত্ব আজ থেকে বড় প্রশ্নের মুখে পড়ল। কারণ, সংবিধান অনুযায়ী কোনো মন্ত্রী পদত্যাগ করামাত্রই তা কার্যকর হওয়ার কথা। এটা গ্রহণ করা বা নাকচ করার কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি।
মন্ত্রিসভার সদস্যরা গতকাল সোমবার একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁরা বলেছেন, সর্বদলীয় সরকার গঠনের পথ সুগম করতে তাঁরা এ পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে না পাঠানো পর্যন্ত তাঁরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করে যাবেন।

আলাদা লিঙ্গের স্বীকৃতি পাচ্ছেন হিজড়ারা!!

hijra
দেশের হিজড়া জনগোষ্ঠীকে এখন আর নারী বা পুরুষ হিসেবে পরিচয় দিতে হবে না। তাঁরা নিজেদের ‘হিজড়া’ হিসেবেই পরিচয় দেবেন।
গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় নারী-পুরুষের পাশাপাশি হিজড়াদের আলাদা লিঙ্গ বা ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক ও হিজড়াদের নিয়ে কর্মরত সংগঠন সম্পর্কের নয়া সেতুর প্রেসিডেন্ট জয়া শিকদার বলেন, ‘রাষ্ট্রের কাছ থেকে এ ধরনের স্বীকৃতি পাওয়া অনেক বড় ব্যাপার। এখন সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবার ও সমাজের কাছ থেকে আমাদের স্বীকৃতি আদায় করতে হবে। আমাদের সম্পর্কে সমাজের নেতিবাচক মনোভাব পাল্টাতে হবে।’

শাহজালালে ৩৭ কেজি সোনা আটক!!

gold
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে ৩৭ কেজি সোনার বার আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া এই সোনার দাম প্রায় ১৫ কোটি টাকা।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় প্রথম আলো ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে আজ ভোরে দোহা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

ক্ষতিসাধন ছাড়াই পৃথিবীতে পড়েছে কৃত্রিম উপগ্রহটি

space
ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) দ্য গ্র্যাভিটি ফিল্ড অ্যান্ড স্টেডি-স্টেপ ওশান সারকুলেশন এক্সপ্লোরার (জিওসিই) নামের কৃত্রিম উপগ্রহটি মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর এর অধিকাংশই পুড়ে নিঃশেষ হয়ে গেছে। গবেষকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, কৃত্রিম উপগ্রহটির কিছু ধ্বংসাবশেষ পূর্ব এশিয়া থেকে শুরু করে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও অ্যান্টার্কটিকার কোনো অঞ্চলে পড়তে পারে। গবেষকেরা এ উপগ্রহটির ধ্বংসাবশেষ সর্বশেষ দেখতে পান অ্যান্টার্কটিকার ওপরে রোববার গ্রিনিচ মান সময় ২২টা ৪২ মিনিটে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইন্টারনেট নিরাপত্তা বিষয়ে একাট্টা গুগল-মাইক্রোসফট-ফেসবুক

site security
একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও নিরাপদ ইন্টারনেট গড়ে তোলার লক্ষে  একাট্টা হয়েছে প্রযুক্তি-বিশ্বের বড় তিন প্রতিষ্ঠান মাইক্রোসফট, গুগল ও ফেসবুক। নৈতিক হ্যাকারদের জন্য ওয়েব বাগ বা ইন্টারনেটের বিভিন্ন নিরাপত্তা ত্রুটি খুঁজে দেওয়ার জন্য একটি কর্মসূচীও চালু করেছে তারা।
‘হ্যাকারওয়ান’ নামের এ কর্মসূচির অধীনে হ্যাকারদের নিরাপত্তা ত্রুটি বের করতে হবে। সাফল্যের ভিত্তিতে হ্যাকাররা সর্বনিম্ন ৩০০ মার্কিন ডলার থেকে পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পাবেন। তবে, আবিষ্কার অতি-গুরুত্বপূর্ণ হলে পুরস্কারের আর্থিক মূল্য আরও বাড়তে পারে।
বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, বিশ্বের বড় বড় তিনটি প্রতিষ্ঠানের মধ্যে নানা বিষয়ে ভিন্নমত থাকলেও নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা তৈরিতে একমত হতে পেরেছে তারা। এ সুযোগ সবার জন্যই উন্মুক্ত। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে কিউবা, ইরান, উত্তর কোরিয়া এবং সিরিয়া বাদে কর্মসূচিতে অন্যান্য দেশের নাগরিক, এমনকি শিশুরাও অংশ নিতে পারবে। কোনো শিশু নিরাপত্তা ত্রুটি খুঁজে পেলে তাকে অভিভাবকের মাধ্যমে পুরস্কারের অর্থ সংগ্রহ করতে হবে।
নিরাপত্তা ত্রুটির গুরুত্ব বিবেচনার জন্য থাকবে গুগল কর্মীদের বিশেষ প্যানেল। তাঁরা সিদ্ধান্ত নেবেন কোন ত্রুটির বের করার জন্য কী পরিমাণ অর্থ দেওয়া হবে। আর এ পুরস্কারের অর্থ সরবরাহ করবে মাইক্রোসফট ও ফেসবুক।

পাকিস্তানের বেসরকারি বিদ্যালয়ে মালালার বই নিষিদ্ধ!!

malala
পাকিস্তানে নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের লেখা ‘আমি মালালা’ বইটি দেশটির বেসরকারি বিদ্যালয়গুলোতে নিষিদ্ধ করা হয়েছে। বইটিতে বিতর্কিত অনেক উপাদান আছে—এমন অভিযোগ তুলে অল পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন (এপিপিএসএফ) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মালালার বইটি কোনো বেসরকারি বিদ্যালয়ের পাঠ্যসূচি বা পাঠাগারে ঠাঁই পাবে না। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, বইটিতে মহানবী (সা.)-কে নিয়ে চরম বিতর্কিত বিষয় আছে। বইটি পশ্চিমা শক্তির স্বার্থ রক্ষার জন্য লেখা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে এপিপিএসএফের সভাপতি মির্জা কাশিফ আলী বলেন, এ সংস্থাটি দেশটির ছোট-বড় সব বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। মালালা পশ্চিমাদের হাতের পুতুল—এটি সব শিক্ষাবিদই জানেন। মালালার ওপর তালেবানের বর্বর হামলার ঘটনায় বেসরকারি বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও কর্মী তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। তবে এর মানে এই নয় যে, সে আপত্তিকর কিছু লিখবে আর সেটা পাঠ্যসূচিতে রাখা হবে।
পাকিস্তানে নারীশিক্ষার প্রসারে কাজ করা ১৬ বছর বয়সী মালালার ওপর তালেবানের বর্বর হামলার পর বিশ্বব্যাপী সে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়।

১২ ঘণ্টা গাড়িবন্দী ইমরান-কারিনা!

imra+kari
‘গোরি তেরে পেয়ার মে’ ছবির ‘ন্যায়না’ গানের শুটিংয়ের আগে ভালোই হ্যাপা পোহাতে হয়েছে ইমরান খান ও কারিনা কাপুর খানকে। গানের ছোট্ট একটি দৃশ্যের শুটিংয়ের জন্য তাঁরা মুম্বাই থেকে মহারাষ্ট্রের ওয়াই যাচ্ছিলেন। কিন্তু ভূমিধসের কারণে পথে আটকা পড়েন। এ জন্য দীর্ঘ ১২ ঘণ্টা গাড়িতেই বসে থাকতে বাধ্য হন বলিউডের জনপ্রিয় এ দুই তারকা।
ঘটনার এখানেই শেষ নয়। পথের ঝক্কি শেষে ওয়াই পৌঁছেও মুক্তি মেলেনি ইমরান-কারিনার। কারণ, সেখান থেকে আরও তিন ঘণ্টার পথ পেরিয়ে শুটিং লোকেশনে যেতে হয় তাঁদের। সেখানে পৌঁছানোর পর তাঁরা মাত্র এক ঘণ্টা ঘুমানোর সময় পান। ঘুমের রেশ কাটতে না-কাটতেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয় তাঁদের। ছবির পরিচালক পুনিত মালহোত্রার উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
‘ন্যায়না’ গানের ছোট্ট একটি দৃশ্যের শুটিংয়ের জন্য এতসব ঝামেলা পোহানোর পর ছবির পরিচালককে মজা করে ইমরান বলেছিলেন, ‘পুনিত, জানে বাঁচতে চাইলে এখনই দৌড়ে পালান। কারিনা কুড়াল হাতে আপনাকে মেরে ফেলতে আসছে।’
পুনিত মালহোত্রা জানিয়েছেন, ‘সত্যিই ইমরান-কারিনার জন্য শুটিংয়ের কাজটা অনেক কঠিন ছিল। এত ধকলের পরও তাঁদের প্রাণশক্তি দেখে আমি অভিভূত হয়েছি। নিজেকে চাঙা রাখতে প্রচুর ব্ল্যাক কফি খেয়েছেন কারিনা। আর ইমরানকে শান্ত রাখতে ঘুষ হিসেবে মজাদার নানা খাবার খাওয়াতে হয়েছে আমাকে।’
পুনিত আরও জানিয়েছেন, ‘দৃশ্যটির শুটিং করা হয়েছে পাহাড়ের চূড়ায়। পাহাড় চূড়ার একদম কিনারে একটি বিশাল পাথরের ওপর উঠতে হয়েছিল ইমরান-কারিনাকে। সে সময় কারিনার পরনে ছিল ভারী একটি পোশাক। ভালোয় ভালোয় শুটিং শেষ করে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি। আবহাওয়াও আমাদের অনুকূলে ছিল।’ 
করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২২ তারিখে।

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

রযুক্তি ব্যবহারে মানুষের স্মৃতিশক্তি কমে যাচ্ছে?

technology
আধুনিক প্রযুক্তির উৎকর্ষ আমাদের জীবনে বহুমাত্রিক প্রভাব ফেলছে। বর্তমান প্রযুক্তির সাহায্যে অনেক বেশি তথ্য সংরক্ষণ করতে পারছি আমরা। কিন্তু এতে কি আমরা প্রয়োজনীয় বিভিন্ন তথ্য নিজেদের স্মৃতিতে রাখার প্রবণতা থেকে দূরে সরে যাচ্ছি? বিভিন্ন ধরনের নেটওয়ার্কে সংরক্ষিত এসব তথ্য আমরা প্রয়োজন অনুযায়ী নিখুঁতভাবে পেয়ে যাচ্ছি। যেমন: আগে আমরা অনেক টেলিফোন নম্বর মনে রাখতাম। এখন মুঠোফোনেই সব রাখা যায়, মনে না রাখলেও চলে। কিন্তু এতে কি আমাদের সহজাত স্মৃতিশক্তির ব্যবহার আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে?
যুক্তরাজ্যের লেখক ও সাংবাদিক কোরি ডকটর ২০০২ সালে বলেছিলেন, তাঁর ব্লগটি কোনো কারণে হারিয়ে গেলে অর্জিত অনেক জ্ঞান ও স্মৃতিও হারিয়ে যাবে। কারণ, এই ব্লগের সাহায্যে তিনি জীবনের বিভিন্ন ঘটনা মুহূর্তের মধ্যে মনে করতে পারেন।

মঙ্গলে নভোযান পাঠাল ভারত

India
মঙ্গল গ্রহে সাফল্যের সঙ্গে একটি নভোযান পাঠাতে সক্ষম হয়েছে ভারত। চতুর্থ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে মঙ্গলের মাটি ছোঁয়ার লক্ষ্য নিয়ে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইশরো (আইএসআরও) এই মহাকাশযান পাঠিয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মার্স অরবিটার মিশন নামে ভারতের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে আজ মঙ্গলবার স্থানীয় সময় ২টা ৩৮ মিনিটে এ মহাকাশযান যাত্রা শুরু করেছে।
৩০০ দিন যাত্রা শেষে এই নভোযান মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে। ভারতের পাঠানো স্যাটেলাইটটি যদি মঙ্গলগ্রহের কক্ষপথে সফলভাবে পৌঁছাতে পারে তবে মঙ্গল অভিযানে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের পর চতুর্থ অভিযাত্রী দেশ হিসেবে ভারত নাম লেখাতে পারবে।

রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

সার্ভার ছাড়াই ইন্টারনেট!

internet
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা এমন এক ধরনের ইন্টারনেট ব্যবস্থা তৈরির দাবি করেছেন যা সার্ভার ছাড়াই চলবে। গবেষকেদের দাবি, তাঁদের তৈরি অবকাঠামোতে ইন্টারনেট ব্যবস্থা আরও বেশি সামাজিক হবে যাতে সার্ভারের পরিবর্তে পিয়ার টু পিয়ার বা স্বাধীন গ্রাহক থেকে গ্রাহকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। গবেষকেরা এর নাম দিয়েছেন ‘দ্য পারসুইট ইন্টারনেট’।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘পারসুইট’ নামের একটি প্রকল্পে সার্ভার ছাড়া ইন্টারনেট ব্যবস্থার একটি প্রোটোটাইপ তৈরি করেছেন গবেষকেরা ।

২০১৪ সালে তথ্য-প্রযুক্তি খাতে যে সব দক্ষতার চাহিদা থাকবে.....

IT Skill
২০১৪ সালে যে প্রযুক্তিদক্ষতাগুলো ভালো চাকরি পেতে কাজে লাগতে পারে তার একটি তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট কম্পিউটার ওয়ার্ল্ড। প্রযুক্তিকর্মীদের মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ পেতে নেটওয়ার্কিং থেকে শুরু করে প্রকল্প ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি প্রযুক্তি দক্ষতা কাজে লাগতে পারে।

কম্পিউটার ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত দক্ষতা হবে প্রোগ্রামিং বা অ্যাপ্লিকেশন উন্নয়ন। গত বছরেও কম্পিউটার ওয়ার্ল্ডের জরিপে এ দক্ষতাটি শীর্ষে ছিল। জরিপে চাকরির বাজারে দেখা গেছে আগামী বছর ৪৯ শতাংশ চাহিদা থাকবে প্রোগ্রামারদের। দ্বিতীয় অবস্থানে রয়েছে হেল্পডেস্ক সাপোর্ট বা দক্ষ প্রযুক্তি সহকারী হিসেবে চাকরি দক্ষতা।

রহস্যময় নৌযানে গুগলের শোরুম!

google
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর বে এলাকায় ট্রেজার আইল্যান্ডের কাছে বিশালাকার একটি ভাসমান নৌযানে গোপন প্রকল্প নিয়ে কাজ করছে গুগল। এরমধ্যেই এ রহস্যময় নৌযান প্রযুক্তি বিশ্বে কৌতূহল সৃষ্টি করেছে। এ নৌযানে কী হচ্ছে তা নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করছে গুগল। এ রহস্যময় গোপনীয়তা নিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো নানা খবরও প্রকাশ করেছে। কোনো খবরে বলা হয়েছে এটি ভাসমান ডাটা সেন্টার, কোনো খবরে বলা হয়েছে গোপন গবেষণাগার। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রহস্যময় এ নৌযানটিকে শোরুম আর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনস্থল হিসেবে ব্যবহার করা হবে।

হঠাৎ দেখা জয় ও মৌসুমীর!!

joy-mousumi
দুই প্রান্তের মানুষ দুজন। একজনের কর্মক্ষেত্র তথ্যপ্রযুক্তি, আরেকজনের অভিনয়। কিন্তু দুজনেই দেশের মানুষের কাছে সুপরিচিত। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আজ হঠাত্ই দেখা হয়ে গেল বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের তারকাকথন অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় চ্যানেল আইয়ের বারান্দাতেই মৌসুমীর দেখা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। মৌসুমীর জন্মদিনের বিষয়টি জানতে পেরে তাত্ক্ষণিকভাবে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান জয়।

 

Copyright @ 2013 Daily News Update.